রাজনীতি
জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে জোটের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন। তবে পথে পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়।
সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে অংশ নেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে একই দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জোটটি। বেলা ১১টার পর শুরু হওয়া এই কর্মসূচির মাঝেই প্রায় ১১টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন এবং পরে সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
কর্মসূচি থেকে বক্তারা জ্বালানি সংকট, বিদ্যুতের বিল নিয়ে জনভোগান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিষয় : ১১ দলীয় জোট সচিবালয় ঘেরাও পুলিশি বাধা
2.png)
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬