রাজনীতি
রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস দমন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি বলেন, যারা একসময় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও এখন অবস্থান পরিবর্তন করেছেন, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুলতলা এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যেসব রাজনৈতিক শক্তি রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিল, তাদের কেউ কেউ এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষায়, যারা আবু সাঈদের আত্মত্যাগের পর সংস্কারের পক্ষে কথা বলেছিলেন, এখন তারাই বলছেন সংস্কারের প্রয়োজন নেই। জনগণ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সেই অবস্থানের জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কার্যকর রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা না গেলে পাথরশ্রমিকসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা কঠিন হবে। একই সঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটিও বন্ধ করা সম্ভব হবে না বলে তিনি দাবি করেন।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য নেতারা।
বিষয় : চাঁদাবাজি নাসীরুদ্দীন পাটওয়ারী
2.png)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬