জাতীয়
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও অবকাঠামোগত খাতে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে আবুধাবিভিত্তিক ইকুইলাইন ফিন্যান্স এবং সংযুক্ত আরব আমিরাতের ফামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ। সম্প্রতি সরকারের শীর্ষ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।
বৈঠকে তারা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্প্রসারণ, কৌশলগত জ্বালানি মজুতের জন্য আধুনিক এনার্জি হাব গড়ে তোলা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নতুন বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ যুক্ত করার প্রস্তাব উপস্থাপন করেন। পাশাপাশি ‘ক্লিন ঢাকা’ উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর বিষয়েও বিনিয়োগের আগ্রহ দেখানো হয়।
এ ছাড়া নগর বর্জ্য পুনর্ব্যবহার করে বিদ্যুৎ, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন, বর্জ্য পানি পরিশোধন, বন্দর ও লজিস্টিক অবকাঠামো উন্নয়ন এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আধুনিকায়নের পরিকল্পনাও আলোচনায় আসে।
কৃষি ও খাদ্যভিত্তিক শিল্প উন্নয়নের ক্ষেত্রেও একাধিক প্রস্তাব দেয় প্রতিনিধিদল। এর মধ্যে রয়েছে মৎস্য, মাংস ও কৃষিপণ্যের ভ্যালু চেইন শক্তিশালী করা, ডেইরি শিল্পের আধুনিকায়ন এবং কৌশলগত শস্য সংরক্ষণাগার নির্মাণ।
এ ছাড়া হোটেল ও বিনোদন পার্ক, ডেটা সেন্টার, মিথানল উৎপাদন এবং অন্যান্য রাসায়নিক শিল্পে বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরা হয়।
বিনিয়োগকারী গোষ্ঠীর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে আমদানিনির্ভরতা কমিয়ে বিকল্প শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সরবরাহব্যবস্থা আরও কার্যকর করা এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে তারা আগ্রহী।
বিষয় : আমিরাত বিনিয়োগ প্রস্তাব
2.png)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬