রাজনীতি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে হবে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, যারা ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে জড়িত এবং জুলাই-আগস্টের খুনি, তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে তিনি পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।
বৃহস্পতিবার শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে নেতাকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
রাকিবুল ইসলাম বলেন, ‘গত দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা পূরণ হয়নি। তবে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিচার প্রক্রিয়ায় গতি আনার চেষ্টা করছে। আমরা তাদের সদিচ্ছার প্রতি আস্থা রাখতে চাই, কারণ তারা মুখে নয়, কাজে বিশ্বাসী।’
তিনি আরও উল্লেখ করেন, বিগত সাড়ে সতেরো বছরে ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন এবং বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আন্দোলনের প্রতিটি রক্তের হিসাব নেওয়া হবে বলে প্রতিজ্ঞা করেন তিনি।
ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপরাধের প্রশ্নে কোনো আপস করা হবে না। আমরা কোনো বেঈমানি করব না, বরং যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
বিষয় : ছাত্রদল আওয়ামী লীগ ছাত্রদল সভাপতি রাকিবুল
2.png)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬