বিনোদন
তিন বছর বিরতির পর আবারও বড়পর্দায় ঝড় তুলতে আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালে সাফল্যের হ্যাটট্রিক করার পর এবার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আসন্ন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’-এর জন্য। গৌরী খান প্রযোজিত এই সিনেমাটি শুধু শাহরুখের প্রত্যাবর্তনের কারণেই নয়, বরং তার মেয়ে সুহানা খানের অভিষেক চলচ্চিত্র হিসেবেও বিনোদন পাড়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে। আর এই হাই-ভোল্টেজ সিনেমার সেটে কাজ করার অনন্য অভিজ্ঞতা শেয়ার করেছেন টালিউডের পরিচিত মুখ খরাজ মুখার্জি।
মুম্বাইয়ে শুটিং সেরে সম্প্রতি কলকাতায় ফিরেছেন খরাজ। দীর্ঘ ক্যারিয়ারে বহু কাজ করলেও শাহরুখের মতো তারকার সেটে কাজ করার অভিজ্ঞতা তার জন্য ছিল একেবারেই অন্যরকম। শুটিংয়ের সেট নিয়ে বলতে গিয়ে খরাজ বলেন, “শাহরুখ খান একজন কাজপাগল মানুষ। সেটে থাকা মানেই কেবল কাজ নিয়ে ডুবে থাকা। তিনি নিজে যেমন কাজের বাইরে কোনো গল্প করেন না, তেমনি তার উপস্থিতিতে পুরো সেটে এক অদ্ভুত নীরবতা ও একাগ্রতা কাজ করে।”
সিনেমার শুটিংয়ের সময়সূচি সম্পর্কে খরাজ জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত চলত শুটিং। এই সময়সূচিটি তার জন্য বেশ স্বাচ্ছন্দ্যময় ছিল। তবে সিনেমার সবচেয়ে আকর্ষক দিক হলো বাবা ও মেয়ের রসায়ন। সুহানার প্রথম সিনেমা নিয়ে শাহরুখের বাড়তি সতর্কতা ও যত্নশীলতার কথা তুলে ধরে খরাজ বলেন, “সুহানাকে যেন কোনো দৃশ্যেই খামতি না থাকে, সেদিকে শাহরুখের তীক্ষ্ণ নজর। একটি দৃশ্যে সুহানার শুয়ে থাকার ভঙ্গি কেমন হবে, তা পর্যন্ত শাহরুখ নিজে হাতে-কলমে শিখিয়ে দিয়েছেন। একজন বাবার মমতা আর একজন অভিজ্ঞ সহ-অভিনেতার নিখুঁত নির্দেশনা—দুটোরই সংমিশ্রণ ছিল সেখানে।”
খরাজ জানান, সিনেমার চিত্রনাট্যকারদের একজন হলেন ‘কাহানি’খ্যাত সুজয় ঘোষ। তিনিই খরাজের কথা শাহরুখকে বলেছিলেন। এমনকি শাহরুখ নিজেও খরাজের কাজের প্রশংসাও করেছেন। শুটিং শেষে বিদায় নেওয়ার সময় এক দারুণ মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি শাহরুখকে বলেছিলাম, আপনি তো এখন চরিত্রের লুকে আছেন, তাই ছবি তোলার সুযোগ নেই। অটোগ্রাফ দেওয়া যাবে কি? শাহরুখ খুব সাদামাটাভাবে রাজি হয়ে অটোগ্রাফ দিয়েছিলেন।”
শুটিং সেটে শাহরুখের বিনয়ের প্রশংসা করে খরাজ আরও যোগ করেন, “আমি মজার ছলে তাকে বলেছিলাম, আপনার সঙ্গে কাজ করছি, এটা অনেকের কাছেই স্বপ্নের মতো। এখন হয়তো অনেকেই আমার ওপর ঈর্ষান্বিত হবে! আমার কথা শুনে তিনি খুব সহজভাবে হেসেছিলেন।”
পোল্যান্ড ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করা এই সিনেমা নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। ‘কিং’ সিনেমায় খরাজ মুখার্জির চরিত্র নিয়ে রহস্য বজায় রাখলেও, শাহরুখ ও সুহানার সঙ্গে কাজ করার তৃপ্তি ঝরে পড়ছিল তার কণ্ঠে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন সময়ের অপেক্ষা, পর্দায় শাহরুখ-সুহানা জুটির রসায়ন দর্শকদের কতটা মাতাতে পারে।
বিষয় : শাহরুখের ‘কিং’ সুহানার অভিষেক
2.png)
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬