সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবন শুরু করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান
ছবি -সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা আমির খান আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রের তীর ঘেঁষে অবস্থিত নিজের বিলাসবহুল বাড়িতে গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে জীবনের তৃতীয় ইনিংস শুরু করছেন তিনি।

দীর্ঘ কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে তার বিয়ে হয়। সৃজনশীল ও সুখী দম্পতি হিসেবে বলিউডে পরিচিতি ছিল তাদের। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও তারা ছিলেন অবিচ্ছেদ্য। তবে সেই দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টেকেনি।

ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলে গেলেও আমির খান ও কিরণ রাও তাদের সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এখনও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। একইভাবে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছেন এই অভিনেতা। তবে আজকের বিয়ের অনুষ্ঠানে তার দুই সাবেক স্ত্রী—রিনা দত্ত ও কিরণ রাও উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আমির খানের এই নতুন যাত্রার সাক্ষী হতে আজ বান্দ্রার বাসভবনে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক রাজকুমার সন্তোষী। এছাড়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন ও কিছু আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশ নেবেন।

তৃতীয়বারের মতো বিয়ের এই আয়োজনে এখন সরগরম বলিপাড়া। ভক্ত-অনুরাগীরা আমিরের এই নতুন সূচনার অপেক্ষায়।

বিষয় : আমির খান গৌরী স্প্র্যাট তৃতীয় বিয়ে

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় তারকা আমির খান আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রের তীর ঘেঁষে অবস্থিত নিজের বিলাসবহুল বাড়িতে গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে জীবনের তৃতীয় ইনিংস শুরু করছেন তিনি।

দীর্ঘ কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে তার বিয়ে হয়। সৃজনশীল ও সুখী দম্পতি হিসেবে বলিউডে পরিচিতি ছিল তাদের। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও তারা ছিলেন অবিচ্ছেদ্য। তবে সেই দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টেকেনি।

ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলে গেলেও আমির খান ও কিরণ রাও তাদের সন্তানদের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এখনও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। একইভাবে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছেন এই অভিনেতা। তবে আজকের বিয়ের অনুষ্ঠানে তার দুই সাবেক স্ত্রী—রিনা দত্ত ও কিরণ রাও উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আমির খানের এই নতুন যাত্রার সাক্ষী হতে আজ বান্দ্রার বাসভবনে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক রাজকুমার সন্তোষী। এছাড়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন ও কিছু আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশ নেবেন।

তৃতীয়বারের মতো বিয়ের এই আয়োজনে এখন সরগরম বলিপাড়া। ভক্ত-অনুরাগীরা আমিরের এই নতুন সূচনার অপেক্ষায়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত