সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী

এফডিসিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নিলেন শিল্পীরা। শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী
ছবি -সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার ভোরে এফডিসিতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে উৎসবমুখর ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত গণনায় এর মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৬৪টি ব্যালট বাতিল করা হয়েছে।

সভাপতি পদের লড়াইয়ে আরমানকে পরাজিত করে ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবা সানু। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ২৬০ ভোট পেয়ে ডি এ তায়েব এবং ২১৬ ভোট পেয়ে ইলিয়াস কোবরা নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত (২৬৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান (২৬৩ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর (২৭২ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল (২২১ ভোট) জয়লাভ করেছেন।

এদিকে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের লড়াইয়ে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০ জন বিজয়ী হলেন—আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান। শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নিয়েছিলেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শিল্পী সমিতির আগামী দুই বছরের নতুন কমিটির যাত্রা শুরু হলো।

বিষয় : চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচন শিবা সানু জয় চৌধুরী

কাল মহাকাল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার ভোরে এফডিসিতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে উৎসবমুখর ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত গণনায় এর মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৬৪টি ব্যালট বাতিল করা হয়েছে।

সভাপতি পদের লড়াইয়ে আরমানকে পরাজিত করে ২৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবা সানু। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ২৬০ ভোট পেয়ে ডি এ তায়েব এবং ২১৬ ভোট পেয়ে ইলিয়াস কোবরা নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত (২৬৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান (২৬৩ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর (২৭২ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর (২২১ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব (২২৬ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল (২২১ ভোট) জয়লাভ করেছেন।

এদিকে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের লড়াইয়ে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০ জন বিজয়ী হলেন—আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান। শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নিয়েছিলেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শিল্পী সমিতির আগামী দুই বছরের নতুন কমিটির যাত্রা শুরু হলো।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত