বিনোদন
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আজ উৎসবের আমেজ। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির অভিভাবক নির্বাচন করবেন। পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু।
এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি প্রার্থী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন বর্ষীয়ান অভিনেত্রী নূতন ও ইলিয়াস কোবরা। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলটির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)।
অন্যদিকে, দ্বিতীয় প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এই প্যানেলের সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব রয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।
নির্বাচনকে ঘিরে এফডিসি প্রাঙ্গণে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের পদচারণায় দিনভর এক প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে। প্রতিটি প্যানেলই শিল্পীদের অধিকার রক্ষা ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তাদের প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
2.png)
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬