স্বাস্থ্য ও চিকিৎসা
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জোবাইদা রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করলেও জীবনরক্ষাকারী নিবিড় পরিচর্যা সুবিধার সিংহভাগই রাজধানী ও বড় শহরগুলোতে কেন্দ্রীভূত।
অনুষ্ঠানে তিনি বর্তমান স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরে বলেন, দেশে আইসিইউ সেবার সংকট উদ্বেগজনক। বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য দেশে রয়েছে মাত্র ১ দশমিক ৭টি নিবিড় পরিচর্যা শয্যা এবং মাত্র ৯টি সাধারণ হাসপাতালের শয্যা। এছাড়া দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৮টিতেই কোনো ধরনের আইসিইউ নেই এবং মোট আইসিইউ সুবিধার ৮০ থেকে ৯০ শতাংশই ঢাকাকেন্দ্রিক।
গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ এলাকার মানুষ নিউমোনিয়া, স্ট্রোক বা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে আইসিইউ সেবার অভাবে অকালমৃত্যুর শিকার হচ্ছেন। তিনি আরও জানান, শুধু শয্যার অভাবই নয়, বরং অ্যানেসথেসিওলজিস্ট, হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞসহ দক্ষ নার্স এবং প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসকরা নিরলস কাজ করে যাচ্ছেন বলে তিনি তাদের প্রশংসা করেন।
প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডা. জোবাইদা রহমান অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা দেওয়া সম্ভব না হলেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসা সম্ভব।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, বিএসসিসিএম-এর সভাপতি অধ্যাপক ডা. আরিফ আহসান ও সাধারণ সম্পাদক ডা. মো. জাফর ইকবাল, ড্যাব-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
2.png)
বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬