সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ; আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে  স্পিকার
ছবি -সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের পথে যাত্রা শুরু করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে পরলোকগমন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আধুনিক ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণকারী এই প্রবাদপ্রতিম নেতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ও নীতিনির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

দীর্ঘ কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮০ সালে প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের অগ্নিগর্ভ সময়ে তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে বিশেষজ্ঞ পরিষদ তাঁকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ সময় তিনি দেশটির আধ্যাত্মিক ও রাজনৈতিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইরানের উচ্চপর্যায়ের এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জানাজায় অংশ নেওয়া শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় : স্পিকার মেজর হাফিজ উদ্দিন

কাল মহাকাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে স্পিকার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের পথে যাত্রা শুরু করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে পরলোকগমন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আধুনিক ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণকারী এই প্রবাদপ্রতিম নেতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ও নীতিনির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

দীর্ঘ কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮০ সালে প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের অগ্নিগর্ভ সময়ে তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে বিশেষজ্ঞ পরিষদ তাঁকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ সময় তিনি দেশটির আধ্যাত্মিক ও রাজনৈতিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইরানের উচ্চপর্যায়ের এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জানাজায় অংশ নেওয়া শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত