বিনোদন
বলিউডের বাতাসে এখন একটাই গুঞ্জন—মৌসুম বদলাতে ফিরছেন রণবীর সিং। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির বিতর্কিত অধ্যায় পেছনে ফেলে তিনি এখন ব্যস্ত তার নতুন মেগাবাজেট সিনেমা ‘প্রলয়’ নিয়ে। ফারহান আখতারের ‘ডন-৩’ থেকে শেষ মুহূর্তে সরে আসায় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) রোষানলে পড়েছিলেন এই অভিনেতা। তবে কোনো বিতর্কে জড়িয়ে না পড়ে বা কোনো পাল্টা যুক্তি না দিয়ে তিনি বেছে নিয়েছেন ১৮ মাসের এক অদ্ভুত ‘মৌনব্রত’।
অনেকের মনেই প্রশ্ন ছিল, এই নীরবতার কারণ কী? জানা গেছে, সেই নীরবতা আসলে এক গভীর প্রস্তুতির অংশ। জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ সিনেমার জন্য নিজেকে নতুন করে গড়ে তুলছেন রণবীর। এটি শুধু একটি সাধারণ সিনেমা নয়, বরং ‘পোস্ট-অ্যাপোক্যালিপটিক’ বা মহাবিপর্যয়-পরবর্তী প্রেক্ষাপটে নির্মিত একটি মেগাবাজেট প্রজেক্ট। জঙ্গি হামলার আতঙ্কিত পরিবেশে একজন সুপারহিরো রক্ষাকর্তা কীভাবে উঠে আসেন, তা নিয়ে তৈরি হচ্ছে এই ছবির চিত্রনাট্য। এছাড়া ছবিতে উঠে আসবে এক দম্পতির টিকে থাকার কঠিন সংগ্রামের গল্প।
বলিউড সূত্রে জানা গেছে, ৩০০ কোটি বাজেটের এই সিনেমাটি ব্লকবাস্টার করতে রণবীর সিং নিজেও নির্মাতাদের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করছেন। সিনেমার একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়, যেখানে বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পরিচালক জয় মেহতার টিম এমন সব টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছেন, যারা আগে আন্তর্জাতিক মানের প্রজেক্টে যুক্ত ছিলেন।
সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই ‘প্রলয়’-এর শুটিং ফ্লোরে নামবেন রণবীর সিং। ছবিতে নায়িকা হিসেবে কল্যাণী প্রিয়দর্শনের কথা ভাবা হলেও, চূড়ান্ত পর্যায়ে মুখবদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন শুধু ক্যামেরার সামনে রণবীরের দাঁড়ানোর অপেক্ষা।
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬