লাইফ স্টাইল
বাসা ভাড়া নেওয়া যেন এক মহাঝামেলা—অনেকের কাছেই এই অভিজ্ঞতা অনেকটা ‘দুনিয়ায় দোযখবাস’-এর মতো। ঠিকঠাক একটা বাসা খুঁজে পাওয়া শুধু কষ্টের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিজের ও পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তি। বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে বাসা নির্বাচনে সামান্য ভুল তাদের বেড়ে ওঠায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। অপরিচিত পরিবেশ, অনিরাপদ রাস্তাঘাট বা প্রতিবেশীর নেতিবাচক আচরণ—সব মিলিয়ে দিনশেষে বাসায় ফিরেও শান্তি পাওয়া যায় না।
দীর্ঘ তেত্রিশ বছর ভাড়া বাড়িতে থাকার সুবাদে এই বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছি। অভিজ্ঞতার ঝুলি থেকে তাই বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি, যা হয়তো আপনার সিদ্ধান্ত গ্রহণকে সহজ করবে।
১. এলাকা নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা
চেষ্টা করুন শিক্ষিত ও রুচিশীল মধ্যবিত্ত এলাকায় বাসা নিতে। একটি পুরনো কথা আছে—আমরা যে পরিবেশে বাস করি, আমরা তাতেই অভ্যস্ত হয়ে যাই। সন্তানদের মানসিক বিকাশের জন্য পরিবেশ বড় একটি প্রভাবক। তাই জনবসতি ও পরিবেশের মান যাচাই করা জরুরি।
২. এলাকাটি ঘুরে দেখুন দুইবার
বাসা পছন্দ হওয়ার পর রিকশা বা পায়ে হেঁটে পুরো এলাকাটি কয়েকবার ঘুরে দেখা উচিত। বিশেষ করে দিনে একবার এবং রাতে একবার—এই দুই সময়ের পার্থক্য যাচাই করা দরকার। দিনের আলোয় যা খুব সাধারণ মনে হতে পারে, রাতের অন্ধকারে সেই চিত্র বদলে যেতে পারে। পাশাপাশি এলাকায় চুরি বা ছিনতাইয়ের কোনো ইতিহাস আছে কি না, তা স্থানীয়দের কাছ থেকে জেনে নিন।
৩. বাড়িওয়ালার মানসিকতা বুঝুন
একজন বিতর্কিত বা কটু মেজাজের বাড়িওয়ালা পুরো জীবন বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভাড়াটিয়াকে সম্মান করে না—এমন বাড়িওয়ালার বাসায় থাকা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। ছাদে যাওয়া বা সামান্য বিষয়ে বিধিনিষেধের বাড়াবাড়ি দেখলে আগেই সতর্ক হোন। মনে রাখবেন, সম্পর্কের শুরুটা যদি আরামদায়ক না হয়, তবে সেখানে দীর্ঘমেয়াদে থাকা কষ্টকর।
৪. বাড়ির ভেতরের অবস্থা
বাসার ভেতরের দেয়াল স্যাঁতসেঁতে কি না, পানি ও গ্যাসের লাইন ঠিক আছে কি না—এগুলো ভালো করে দেখুন। মূল রাস্তার (মেইন রোড) একদম পাশে বাসা না নেওয়াই ভালো। যানবাহনের অনবরত হর্ন ও শব্দের দাপটে বাসায় বিশ্রাম নেওয়া অসম্ভব হয়ে পড়বে।
৫. প্রতিবেশীর খোঁজখবর
একটি বিল্ডিংয়ে কার সাথে থাকছেন, তা খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেশী যদি সংস্কৃতিহীন বা বিশৃঙ্খল হয়, তবে জীবন অতিষ্ঠ হয়ে উঠতে সময় লাগবে না। তাই যে বাসায় উঠবেন, সেখানকার বাসিন্দাদের সম্পর্কে আগেভাগেই খোঁজ নিন।
৬. সামাজিক বৈষম্য এড়িয়ে চলা
নিজের জীবনযাত্রার চেয়ে অনেক বেশি উঁচু পর্যায়ের জীবনযাত্রার মানুষদের মাঝে না থাকাই ভালো। এতে হীনম্মন্যতা তৈরি হতে পারে, যা বিশেষ করে সন্তানদের ওপর প্রভাব ফেলে। অন্যদের দেখে সন্তানদের অযৌক্তিক আবদার বা হীনম্মন্যতা থেকে বাঁচতে সমপর্যায়ের মানুষের এলাকায় থাকাই বুদ্ধিমানের কাজ।
৭. নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তা বিশ্লেষকদের একটি চমৎকার পরামর্শ আছে—বাসা ভাড়া নেওয়ার আগে কল্পনা করুন, আপনি যদি নিজে চোর বা অনুপ্রবেশকারী হতেন, তবে কোন ফাঁক দিয়ে বাসায় ঢুকতেন? যদি কোনো দুর্বলতা আপনার নজরে পড়ে, তবে সেই বাসা এড়িয়ে যাওয়াই শ্রেয়।
৮. কিশোর-তরুণদের গতিবিধি লক্ষ্য করুন
বাড়িতে যদি উঠতি বয়সের মেয়ে থাকে, তবে এলাকাটি অবশ্যই যাচাই করবেন। রাস্তার মোড়ে কিশোর বা তরুণদের আড্ডা, ধূমপান বা উত্যক্ত করার প্রবণতা আছে কি না দেখুন। তাদের আচরণে যদি অভদ্রতা থাকে, তবে সেই এলাকা আপনার মেয়ের জন্য মোটেও নিরাপদ নয়।
৯. চেনা-জানার পরিধি
সম্ভব হলে এমন এলাকায় বাসা নিন যেখানে পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন রয়েছে। বিপদে-আপদে তাদের সাহায্য পাওয়া সহজ হয়। এছাড়া পরিচিত কারো সুপারিশে বাসা ভাড়া নিলে ওই বাড়ির ভালো-মন্দ সব তথ্যই সহজে জানা যায়।
১০. নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করুন
বাসা দেখার সময় যদি কোনো যৌক্তিক কারণ ছাড়াই অস্বস্তি কাজ করে, তবে সেই বাসায় না ওঠাই ভালো। অনেক সময় আমাদের মন বা ষষ্ঠ ইন্দ্রিয় অশুভ সংকেত দেয়, যা পরে সত্য প্রমাণিত হয়। নিজের মনের ডাককে অবহেলা করবেন না।
যদিও নতুন বাসা খোঁজার সময় সবগুলো শর্ত শতভাগ মেনে চলা কঠিন। তারপরও সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব যাচাই করে নেওয়া প্রয়োজন। কারণ, সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরে শান্তিটুকু না পেলে জীবনের ছন্দপতন ঘটে।
2.png)
শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬