জাতীয়
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি ‘রেজিমেন্টেড’ বা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, এই দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তাদের শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকার ‘জুলাই সনদ’ মানছে না বলে যে অভিযোগ তোলা হয়েছে, তার কড়া জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি পাতায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও মতপার্থক্যের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে—এটিও সনদে স্পষ্ট করা আছে। বিএনপি জনগণের ম্যান্ডেট পেয়েছে এবং নিজেদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। পর্যায়ক্রমে জুলাই সনদের শর্তগুলোও বাস্তবায়ন করা হবে।
সংবিধান সংস্কারের ইস্যুতে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে জামায়াতকে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা সেই গণতান্ত্রিক পথে না হেঁটে ১১টি দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালনকে বেছে নিয়েছে। তবে তাদের এসব কর্মসূচিতে সাধারণ জনগণের কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত এই বর্ধিত সভায় দলের মাঠপর্যায়ের কার্যক্রম ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
2.png)
শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬