সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

পটুয়াখালী ইপিজেডে বড় বিনিয়োগে আগ্রহী চীন-মালয়েশিয়া

পুরো ইপিজেড জুড়ে বিনিয়োগে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা। চীন আগ্রহী পর্যটন ও বিমানবন্দর আধুনিকায়নে, জানালেন আলতাফ হোসেন চৌধুরী।

পটুয়াখালী ইপিজেডে বড় বিনিয়োগে আগ্রহী চীন-মালয়েশিয়া
ছবি -সংগৃহীত

পটুয়াখালী ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) নিয়ে বড় সুখবর জানালেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, মালয়েশিয়া ও চীন এখন আর বিচ্ছিন্ন কোনো প্লট নয়, বরং পুরো ইপিজেড জুড়েই বিশাল বিনিয়োগ করতে আগ্রহী।

শুক্রবার (৩ জুলাই) সকালে পটুয়াখালী শহরের শের-ই বাংলা সড়কের ‘সুরাইয়া ভিলা’য় আয়োজিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিনিয়োগের বিশাল সম্ভাবনার চিত্র তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল শুক্রবারই পটুয়াখালী ইপিজেড পরিদর্শনে এসেছে। তাদের পরই চীন প্রতিনিধি দলের পরিদর্শনের কথা রয়েছে। এই মেগা বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আসবে এবং প্রায় ১ থেকে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শুধু ইপিজেড নয়, বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের ক্ষেত্রে চীনের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, কুয়াকাটা ও কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন, সোলার এনার্জি বা সৌরবিদ্যুৎ এবং ইলেকট্রনিক্স যানবাহনের ক্ষেত্রে চীন কাজ করতে চায়। এছাড়া চট্টগ্রাম, বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকায়নেও তারা গভীর আগ্রহ দেখিয়েছে। চীনের সঙ্গে চলমান চুক্তিগুলো কার্যকর হলে দেশের আকাশে অচিরেই অত্যাধুনিক বিমান দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির কাছে জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস সবসময় ধীরে ধীরে গড়ে ওঠে, জুলাইয়ের ইতিহাসও সামনে আসবে। দেশের শীর্ষ নেতৃত্ব যদি শক্ত অবস্থানে থাকে, তবে সবকিছুই শক্ত হাতে পরিচালনা করা সম্ভব। বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের দৃশ্যপট বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীকে অচিরেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৬ লেনের মহাসড়ক উপহার দেওয়া হবে, যার কাজ দ্রুতই দৃশ্যমান হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : পটুয়াখালী ইপিজেড চীন-মালয়েশিয়া এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

কাল মহাকাল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পটুয়াখালী ইপিজেডে বড় বিনিয়োগে আগ্রহী চীন-মালয়েশিয়া

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত