সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে এখন থেকে কেবল অনুষ্ঠানের বার্তাকেই প্রাধান্য দেওয়ার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের।

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
ছবি -সংগৃহীত

সরকারি আয়োজনে এখন থেকে আর কোনো ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ছবি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে নতুন এই নীতিমালা মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোনো সরকারি অনুষ্ঠানের প্রচারের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে ব্যক্তিগত ছবি ব্যবহারের সুযোগ নেই। এর পরিবর্তে এখন থেকে প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং জনসচেতনতামূলক বার্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নকশা হতে হবে এমন, যাতে ওই আয়োজনের মূল লক্ষ্য ও বার্তা সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করতে হবে। সরকারি সব দপ্তর ও সংস্থাকে এখন থেকে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এই নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

বিষয় : নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর ছবি সরকারি আয়োজন

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সরকারি আয়োজনে এখন থেকে আর কোনো ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ছবি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে নতুন এই নীতিমালা মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোনো সরকারি অনুষ্ঠানের প্রচারের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে ব্যক্তিগত ছবি ব্যবহারের সুযোগ নেই। এর পরিবর্তে এখন থেকে প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং জনসচেতনতামূলক বার্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নকশা হতে হবে এমন, যাতে ওই আয়োজনের মূল লক্ষ্য ও বার্তা সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করতে হবে। সরকারি সব দপ্তর ও সংস্থাকে এখন থেকে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এই নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত