লোকাল ফোকাস
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় পর্যটন নগরীর গঙ্গামতি এলাকার বন বিভাগের সংরক্ষিত বন সংলগ্ন সৈকতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং সাদা একটি গেঞ্জি। গেঞ্জিটিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো স্পষ্ট দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, বিকেলে গঙ্গামতি সৈকতের দিকে কয়েক ব্যক্তি গোসল করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ওই এলাকায় কাউকে নিখোঁজ হওয়ার কথা স্থানীয়দের জানা নেই।
প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশের ধারণা, সমুদ্রের জোয়ারের টানে হয়তো মরদেহটি এখানে এসে আটকেছে। এটি সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো জেলের লাশ কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। আপাতত পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে। এছাড়া এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
2.png)
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬