সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল ও শীতল পানি উপহার ছাত্রদলের

এইচএসসি পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাল জাতীয়তাবাদী ছাত্রদল। আজিমপুরে কেন্দ্র থেকে বের হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল ও শীতল পানি উপহার ছাত্রদলের
ছবি -সংগৃহীত

এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের চোখেমুখে ছিল ক্লান্তির ছাপ, আবার সেইসঙ্গে স্বস্তির হাসি। ঠিক সেই মুহূর্তেই রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করছিল একরাশ ভালোবাসা আর তৃষ্ণা মেটানোর আয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল ও বোতলজাত পানি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা যখন বেরিয়ে আসছিলেন, তখনই শুরু হয় এই ব্যতিক্রমী আয়োজন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রচণ্ড গরমে ক্লান্ত পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। একই সঙ্গে শুভকামনার প্রতীক হিসেবে দেওয়া হয় সতেজ ফুল। হঠাৎ পাওয়া এই উপহারে পরীক্ষার্থীরা ছিলেন বেশ উৎফুল্ল, অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন মানবিক উদ্যোগের জন্য।

পরীক্ষার্থীদের অভিভাবকরাও এই আয়োজনকে ইতিবাচকভাবে দেখেছেন। তাদের মতে, রাজনৈতিক সংগঠনের এমন গঠনমূলক ও মানবিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মানসিকতা তৈরি করে।

কর্মসূচিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন ও সায়রা চন্দ্রা চাকমা সারা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন ও আলামিন আকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিল্লাল সিকদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন। স্থানীয়ভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ নিয়ে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে।

বিষয় : ছাত্রদল

কাল মহাকাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল ও শীতল পানি উপহার ছাত্রদলের

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত