রাজনীতি
জুলাইয়ের উত্তাল দিনগুলোর স্মৃতি ধরে রাখতে এবং গণতান্ত্রিক চেতনার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাসজুড়ে চলা এই বিশেষ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
কর্মসূচির প্রথম ধাপে ১ থেকে ১৬ জুলাই পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারে চলবে নানামুখী সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। এখানে ‘আবার জুলাই’ শিরোনামে বই, পত্রিকা, আর্ট ও গ্রাফিতি প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকবে ‘আমার শ্রাবণ জুলাই’-এর প্রিমিয়ার শো। এছাড়া জুলাইয়ের গান নিয়ে ‘তালা’, স্মৃতিচারণমূলক আয়োজন ‘জুলাইয়ের আসর’ এবং ‘ইনকিলাবের কিশোর পত্রিকা স্কুল’-এর জুলাই সংখ্যার মোড়ক উন্মোচনের মতো অনুষ্ঠান রাখা হয়েছে। শিশুদের জন্য গল্পের আসর ‘গল্প শুনি জুলাইয়ের’, কুরআন খতম, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মতো আবেগজড়িত আয়োজনও এই পর্বের অন্তর্ভুক্ত।
কর্মসূচির দ্বিতীয় অংশে ২১ থেকে ৩১ জুলাই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে আয়োজন করা হয়েছে বহুমাত্রিক সব অনুষ্ঠান। এখানেও চলবে ‘আবার জুলাই (দ্বিতীয় পর্ব)’ প্রদর্শনী। পাশাপাশি ‘লাল জুলাইয়ের জলসা’ শিরোনামে কবিতা পাঠ, শহীদ মিছিল, চলচ্চিত্র ও সংগীত সন্ধ্যার আয়োজন থাকবে। এছাড়া ‘জুলাইয়ের উত্তরাধিকার’ শিরোনামে শহীদ পরিবারের শিশুদের নিয়ে সমাবেশ, ‘রাজবন্দীর রাজসাক্ষী’, পথনাটক ‘রাজপথে জুলাই’, ফিল্ম নাইট, জুলাই ফুল কুইজ এবং ‘আলো নিভে যায়নি’ শীর্ষক স্মরণসভার মতো কর্মসূচি রাখা হয়েছে। মাসব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে ৩১ জুলাইয়ের বিশেষ উদযাপনের মধ্য দিয়ে।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে দেশের সকল সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পী, শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষকে এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বিশ্বাস, জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে এই মাসব্যাপী কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে।
বিষয় : জুলাই গণঅভ্যুত্থান ইনকিলাব মঞ্চ
2.png)
বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬