রাজনীতিরাজনীতি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে তারেক রহমানকে গণদলের শুভেচ্ছা

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরীর শুভেচ্ছা ও অভিনন্দন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় গণদলের চেয়ারম্যান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

গণদলের নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেম কাজে লাগিয়ে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে তারেক রহমানকে গণদলের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় গণদলের চেয়ারম্যান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

গণদলের নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেম কাজে লাগিয়ে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত