সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

জুলাই অভ্যুত্থান নিয়ে এমপি মনির মন্তব্য ছাত্রদল সভাপতি রাকিবের প্রত্যাখ্যান

টেলিভিশন টকশোতে জুলাইয়ের ঘটনাপ্রবাহ নিয়ে করা নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জুলাই অভ্যুত্থান নিয়ে এমপি মনির মন্তব্য ছাত্রদল সভাপতি রাকিবের প্রত্যাখ্যান
ছবি -সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও এর পেছনে থাকা অদৃশ্য শক্তির ভূমিকা নিয়ে সম্প্রতি টেলিভিশনের টকশোতে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তার এই বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই অবস্থান স্পষ্ট করেন।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের সময়ের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর কিছু প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সে সময় স্নাইপার ব্যবহার করা হয়েছিল এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তা অনেকেরই অজানা। টকশোতে তিনি বলেন, “আমি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না। কারণ, অনেক কথা বললে অনেকের কাপড়চোপড় ঠিক থাকবে না। আজ যারা বড় বড় কথা বলেন, তারা কখন কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিলেন, তা নিয়ে প্রশ্ন আছে।”

এমপি মনির ভাষ্যমতে, আন্দোলনে অংশগ্রহণকারীরা একে অপরকে চিনত না এবং হত্যার ধরন দেখে মনে হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত একটি ‘ডিজাইন’। তিনি বলেন, “গুলিতে যারা প্রাণ হারিয়েছেন, তারা জানতেনই না গুলি কোথা থেকে আসছে। অনেক ক্ষেত্রেই সামনে পুলিশ ছিল না। আমার ধারণা, কোনো ভবন বা ওপরতলা থেকে টার্গেট করে স্নাইপারের মাধ্যমে গুলি চালানো হয়েছিল।” এর পেছনে কোনো ‘ডিজাইন’ ছিল কি না—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিজাইন তো অবশ্যই ছিল, তবে এটি ষড়যন্ত্র কি না, তা আমি নিশ্চিত নই।”

এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এর প্রেক্ষিতেই বৃহস্পতিবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেন। নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে তিনি লেখেন, “আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সাম্প্রতিক টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার করা অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার এই বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।”

রাকিবুল ইসলাম তার পোস্টে আশা প্রকাশ করেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে নিলোফার চৌধুরী মনি ভবিষ্যতে যেকোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অধিকতর সংযত ও শ্রদ্ধাশীল হবেন। গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত এই মন্তব্য ছাত্রদলের শীর্ষ নেতার এই প্রতিক্রিয়ার পর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিষয় : জুলাই গণ অভ্যুত্থান নিলুফার মনি রাকিব

কাল মহাকাল

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থান নিয়ে এমপি মনির মন্তব্য ছাত্রদল সভাপতি রাকিবের প্রত্যাখ্যান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত