সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বাংলাদেশবাংলাদেশ

আধুনিক যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে জরুরি: তথ্যমন্ত্রী

আনসার ও ভিডিপি’র ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করে জহির উদ্দিন স্বপন বললেন, সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আধুনিক যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে জরুরি: তথ্যমন্ত্রী
ছবি -সংগৃহীত

বুধবার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাহিনীর নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

আধুনিক পৃথিবীর নিরাপত্তার সংজ্ঞাকে আর কেবল সনাতন সীমান্ত পাহারা বা সিন্দুক সুরক্ষার চৌহদ্দিতে আটকে রাখার সুযোগ নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন কোনো প্রতিষ্ঠানের কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনার দিকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে রাষ্ট্রীয় ও আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তা আমাদের সবার চোখের সামনেই রয়েছে। যুদ্ধ বা যোগাযোগ ব্যবস্থা—সবই এখন ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ। বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় আনসার বাহিনীর নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম একটি বড় অংশ হিসেবে কাজ করবে। বাহিনীর বিশাল ৬০ লাখ জনবলকে প্রচলিত ধারণার বাইরে এসে আধুনিক ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কাজে লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, অ্যানালগ ও ডিজিটাল পদ্ধতির পার্থক্য বুঝতে পেরে যেভাবে আনসার বাহিনী ডিজিটাল লিডারশিপ গ্রহণ করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য।

প্রযুক্তির পরিবর্তনের ধারাকে অত্যন্ত গতিশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বাস্তবতায় স্থবির হয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রতি মুহূর্তে নিজেকে উন্নত বা আপগ্রেড না করলে আধুনিক মানুষও খুব দ্রুত অচল হয়ে যেতে পারে। মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

বিষয় : সাইবার নিরাপত্তা তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

কাল মহাকাল

বুধবার, ০১ জুলাই ২০২৬

আধুনিক যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত