সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

খুনের রাজনীতি ছাড়ুন, নয়তো আওয়ামী লীগের পরিণতি হবে: শিবির সভাপতি

গাইবান্ধায় ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ; অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

 খুনের রাজনীতি ছাড়ুন, নয়তো আওয়ামী লীগের পরিণতি হবে: শিবির সভাপতি
ছবি -সংগৃহীত

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশের মানুষ তাড়িয়ে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই মন্তব্য করেন।

রবিবার রাতে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিবিরের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর যেভাবে কাপুরুষোচিত ও বর্বর কায়দায় হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়েছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। শিবির এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন দেশের মানুষ পুরো বাংলাদেশ তাদের কাছে ইজারা দিয়েছে। দেশের এমন কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাঠঘাট বা ব্যাংক-বিমা বাকি নেই, যেখানে তারা জবরদখল ও লুটপাট চালায়নি। তাদের এই জুলুম-অত্যাচারে দেশের সাধারণ মানুষ আজ মারাত্মকভাবে অতিষ্ঠ।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ও বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী। পরে তিনি মারা যান। নিহত সাইফুল্লাহ সাঘাটার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিষয় : খুনের রাজনীতি শিবির সভাপতি

খুনের রাজনীতি ছাড়ুন, নয়তো আওয়ামী লীগের পরিণতি হবে: শিবির সভাপতি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

সোমবার, ২২ জুন ২০২৬

খুনের রাজনীতি ছাড়ুন, নয়তো আওয়ামী লীগের পরিণতি হবে: শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশের মানুষ তাড়িয়ে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই মন্তব্য করেন।

রবিবার রাতে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিবিরের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, গাইবান্ধায় সাইফুল্লাহর ওপর যেভাবে কাপুরুষোচিত ও বর্বর কায়দায় হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়েছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। শিবির এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন দেশের মানুষ পুরো বাংলাদেশ তাদের কাছে ইজারা দিয়েছে। দেশের এমন কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, মাঠঘাট বা ব্যাংক-বিমা বাকি নেই, যেখানে তারা জবরদখল ও লুটপাট চালায়নি। তাদের এই জুলুম-অত্যাচারে দেশের সাধারণ মানুষ আজ মারাত্মকভাবে অতিষ্ঠ।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ও বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী। পরে তিনি মারা যান। নিহত সাইফুল্লাহ সাঘাটার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত