রাজনীতি
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন অনুযায়ী, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ৮(১) ও ৮(২) ধারা মেনে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তবে সরকার চাইলে নির্ধারিত মেয়াদের আগেই এই নিয়োগ বাতিল করতে পারবে, আবার আফরোজা আব্বাস নিজেও চাইলে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে তার এই নিয়োগ হবে অবৈতনিক।
আফরোজা আব্বাস বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহিলা শাখা ‘জাতীয়তাবাদী মহিলা দল’-এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী।
বিষয় : আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থা
2.png)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬