জাতীয়
কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রশাসনিক সেবাকে আরও গতিশীল ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন করে যাত্রা শুরু হলো মাতামুহুরী উপজেলার। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত এই উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শনিবার সন্ধ্যার আয়োজনে ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরা।
নতুন এই উপজেলা বাস্তবায়নের মধ্য দিয়ে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটল। প্রশাসনিক কাজের সুবিধার্থে চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলোকে আলাদা করে মাতামুহুরী উপজেলা তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর)-এর ১২০তম সভায় এই নতুন প্রশাসনিক ইউনিটটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মাতামুহুরী নদীর নামানুসারে নতুন এই উপজেলার নামকরণ করা হয়েছে। নদীর তীরবর্তী ১৪৩ দশমিক ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটি গঠিত হয়েছে সাতটি ইউনিয়ন নিয়ে। এর মধ্যে রয়েছে—বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী ইউনিয়ন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ওই এলাকার প্রশাসনিক মানচিত্র বদলে গেল। এখন থেকে মাতামুহুরী নদীর তীরবর্তী এই বিশাল জনগোষ্ঠীর জন্য প্রশাসনিক ও আইনি সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
2.png)
রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬