সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
ছবি -সংগৃহীত

শুক্রবার (১২ জুন) রাতে জেলার রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুনরায় ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে।

আজ শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভারতের বিএসএফ ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা নদীপথে একটি নৌকায় করে ১৫ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। এদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচটি শিশু ছিল। নৌকাটি সীমান্ত এলাকার শূন্যরেখায় পৌঁছানোর পরপরই বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন এবং সীমান্ত অতিক্রম করতে দেননি।

বিজিবির অধিনায়ক আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত রাত পৌনে ৩টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

উল্লেখ্য, এর আগেও গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। সে সময় দুই দিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বিএসএফ তাদের ফিরিয়ে নিয়েছিল। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের পক্ষ থেকে এমন তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সীমান্ত সূত্র।

বিষয় : পুশ-ইন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ১৩ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

শুক্রবার (১২ জুন) রাতে জেলার রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুনরায় ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে।

আজ শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভারতের বিএসএফ ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা নদীপথে একটি নৌকায় করে ১৫ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। এদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচটি শিশু ছিল। নৌকাটি সীমান্ত এলাকার শূন্যরেখায় পৌঁছানোর পরপরই বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন এবং সীমান্ত অতিক্রম করতে দেননি।

বিজিবির অধিনায়ক আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত রাত পৌনে ৩টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

উল্লেখ্য, এর আগেও গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। সে সময় দুই দিন নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর বিএসএফ তাদের ফিরিয়ে নিয়েছিল। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের পক্ষ থেকে এমন তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সীমান্ত সূত্র।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত