সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা নাহিদের

সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ ও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা নাহিদের
ছবি -সংগৃহীত

সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই বক্তব্যকে ফ্যাসিবাদী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের সাথে তুলনা করে তিনি অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

শনিবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য আসা লজ্জাজনক। ঘটনার তিনদিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাখ্যান করেননি, কিংবা সরকার থেকেও কোনো নিন্দা জানানো হয়নি। ফলে এনসিপি একে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবেই দেখছে।

সম্প্রতি সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সংজ্ঞার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রী বর্ডার কিলিংকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বেঁচে থাকা প্রতিটি মানুষের সহজাত অধিকার। এছাড়া জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, আত্মরক্ষা বা অন্যের জীবন বাঁচাতে নিরুপায় না হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

নাহিদ ইসলাম আরও বলেন, "সীমান্ত হত্যা নিয়ে ইতিপূর্বে একইরকম সুর শুনিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রতি যে নতজানু নীতির চর্চা ছিল, আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেই একই মানসিকতার প্রতিফলন ঘটছে, যা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কোনোভাবেই কাম্য নয়।"

বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, জুলাই বিপ্লব পরবর্তী সরকার থেকে এ ধরনের অবস্থান সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিষয় : নাহিদ ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রী সীমান্ত হত্যা নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা নাহিদের
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৭ জুন ২০২৬

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা নাহিদের

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই বক্তব্যকে ফ্যাসিবাদী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের সাথে তুলনা করে তিনি অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

শনিবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য আসা লজ্জাজনক। ঘটনার তিনদিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাখ্যান করেননি, কিংবা সরকার থেকেও কোনো নিন্দা জানানো হয়নি। ফলে এনসিপি একে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবেই দেখছে।

সম্প্রতি সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সংজ্ঞার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রী বর্ডার কিলিংকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বেঁচে থাকা প্রতিটি মানুষের সহজাত অধিকার। এছাড়া জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, আত্মরক্ষা বা অন্যের জীবন বাঁচাতে নিরুপায় না হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা আন্তর্জাতিক নীতির পরিপন্থী।

নাহিদ ইসলাম আরও বলেন, "সীমান্ত হত্যা নিয়ে ইতিপূর্বে একইরকম সুর শুনিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রতি যে নতজানু নীতির চর্চা ছিল, আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেই একই মানসিকতার প্রতিফলন ঘটছে, যা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কোনোভাবেই কাম্য নয়।"

বিরোধীদলীয় চিফ হুইপ দাবি করেন, জুলাই বিপ্লব পরবর্তী সরকার থেকে এ ধরনের অবস্থান সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত