৫ আগস্ট ২০২৪। দুপুর গড়িয়ে যাচ্ছে। ঢাকার চারদিক থেকে হাজারো মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে। উত্তরা, সাভার, যাত্রাবাড়ী—প্রতিটি দিক থেকেই মিছিলের পর মিছিল রাজধানীর কেন্দ্রে মিলিত হ...