জাতীয়জাতীয়

উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই জাদুঘর।

দিদারুল ইসলাম
দিদারুল ইসলাম
উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
ছবি -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র এবং বিভিন্ন স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও ইতিহাস সম্পর্কে ধারণা নেন।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন

কাল মহাকাল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র এবং বিভিন্ন স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও ইতিহাস সম্পর্কে ধারণা নেন।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত