ফুটবল মাঠে নরওয়ের পারফরম্যান্স এখন আলোচনার কেন্দ্রে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ওসলোতে ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি । তবে এই ব...