শিক্ষাঙ্গন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
শনিবার (১৬ আগস্ট) মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অসহায় ও দিনমজুর মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের অধিকার ও সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর জন্মদিনে আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে চান তারা।
রুমি বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বের অংশ। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকবে।
তিনি আরও বলেন, মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী
2.png)
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬