শিক্ষাঙ্গনশিক্ষাঙ্গন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদলের খাবার বিতরণ

জবি ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদলের খাবার বিতরণ
ছবি -প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সুমন সরদার বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। দেশের সাধারণ মানুষের কাছে তিনি আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুমন সরদার আরও বলেন, ‘সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থী। আশা করি মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে রেখেছেন।’

আয়োজকেরা জানান, জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, লিমন ইসলাম, মিঠু আলী, মনিরুজ্জামান, মাসফিকুল ইসলাম রাইন, জয়, মুমিনুল, প্রিয়ন্ত, ইভান, নাইম, মুসফিক, সৌরভ, মিথিল, আকরামসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

বিষয় : খাবার বিতরণ জবি ছাত্রদল বেগম খালেদা জিয়া ৮২তম জন্মবার্ষিকী

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদলের খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সুমন সরদার বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। দেশের সাধারণ মানুষের কাছে তিনি আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুমন সরদার আরও বলেন, ‘সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থী। আশা করি মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে রেখেছেন।’

আয়োজকেরা জানান, জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, লিমন ইসলাম, মিঠু আলী, মনিরুজ্জামান, মাসফিকুল ইসলাম রাইন, জয়, মুমিনুল, প্রিয়ন্ত, ইভান, নাইম, মুসফিক, সৌরভ, মিথিল, আকরামসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত