খেলাখেলা

অস্ট্রেলিয়াকে চাপে রেখেই ৩য় দিন শেষ করলো টাইগাররা

২২৮ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য বাংলাদেশের সামনে খুলে গেছে দারুণ সম্ভাবনা।

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়াকে চাপে রেখেই ৩য় দিন শেষ করলো টাইগাররা
ছবি -সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে বড় চাপে রেখেই তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা ১৬১ রানে ৪ উইকেট হারিয়েছে। ফলে এখনো ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে ৬ উইকেট। চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ইনিংস ব্যবধানেই ম্যাচ জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে সেই লিড আরও বাড়ানোর কাজটি সামনে থেকে করেছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর ৬৫ রানের কার্যকর ইনিংসের সঙ্গে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের ব্যাটিং সহযোগিতায় বাংলাদেশের সংগ্রহ বড় হয়। শেষ পর্যন্ত ২২৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এত বড় লিড আগে কখনো পায়নি বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ২২৮ বা তার বেশি রানের লিড হারিয়ে ম্যাচ জয়ের নজির মাত্র দুবার। সর্বশেষ ঘটনাটিও প্রায় ৩৪ বছর আগের। পরিসংখ্যান তাই ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী করে তুলেছে।

তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বল হাতে কাজটা শেষ করতে হতো বাংলাদেশকে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ছিল দুর্দান্ত।

১০ ওভারের মধ্যেই জেক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর মারনাস লাবুশেনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্টিভেন স্মিথ। দুজনের জুটি থেকে আসে ৩৬ রান। তাইজুল ইসলাম কুইকার ডেলিভারিতে লাবুশেনকে বোল্ড করলে ভাঙে সেই জুটি।

এরপর স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন। দুজন মিলে আরও ৪৯ রান যোগ করে অস্ট্রেলিয়াকে সাময়িক স্বস্তি দেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৪৪ রানে থামতে হয় স্মিথকে। তখনই ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে বাংলাদেশের।

শেষ দিকে গ্রিনের সঙ্গে অ্যালেক্স ক্যারি ৩৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে আরও বিপদে পড়া থেকে সাময়িকভাবে বাঁচান। তাতে ইনিংস ব্যবধানে জয়ের পথ কিছুটা কঠিন হলেও বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নষ্ট হয়নি।

দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশ থেকে এখনো ৬৭ রান পিছিয়ে তারা। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারলে ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আর স্বাগতিকেরা সেই বিপদ কাটিয়ে উঠলেও তাদের লক্ষ্য খুব বড় হওয়ার কথা নয়। সেখানেও ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে বাংলাদেশেরই।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে তাই চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ।

বিষয় : ডারউইন টেস্ট অষ্ট্রেলিয়া চাপে

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে চাপে রেখেই ৩য় দিন শেষ করলো টাইগাররা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত