লোকাল ফোকাস
বগুড়ায় কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষা করছিলেন একদল দিনমজুর। শুক্রবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়। এতে ছয় দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল শাহ ফতেহ আলী পরিবহণের একটি বাস। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।
সেখানেই কাজের অপেক্ষায় ছিলেন কয়েকজন দিনমজুর। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে আরও তিনজন মারা যান। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
2.png)
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬