বিশ্বকাপ দামামা
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের এই ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ পা রাখল লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে, টানা তিন হারে বিশ্বকাপ অভিযান শেষ করল জর্ডান।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। শুরুর একাদশে লিওনেল মেসি না থাকলেও প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা একটি গোল পেলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ৫৫ মিনিটে জর্ডানের মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। চলতি বিশ্বকাপে এটিই ছিল আর্জেন্টিনার প্রথম গোল হজম।
ম্যাচের ৬০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। নেমেই খেলার গতি বাড়িয়ে দেন তিনি। ৮০ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি-কিক থেকে বাঁকানো শটে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন মেসি।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৬-এ নিয়ে গেলেন মেসি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে এটি তার ১৯তম গোল। সেই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তি গড়লেন এই জাদুকরী ফুটবলার। গ্রুপ পর্বের এই পারফরম্যান্স নকআউট পর্বে আর্জেন্টিনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিষয় : আর্জেন্টিনা জর্ডান
2.png)
রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬