রাজনীতি
বিশ্বকাপ ফুটবলের জোয়ারে যখন সারা বাংলাদেশ ভাসছে, তখন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কার দিকে সমর্থন দিচ্ছেন—তা নিয়ে তৈরি হয়েছিল বাড়তি কৌতূহল। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক সাংবাদিক। সরাসরি দলের নাম না বললেও প্রধানমন্ত্রী তার উত্তরটি সাজিয়েছেন লন্ডনের দীর্ঘ প্রবাসজীবনের স্মৃতি থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ জানতে চেয়েছিলেন, “বিশ্বকাপ ফুটবল চলছে। আপনি কোন দেশকে সমর্থন করেন?” উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ করেননি। বরং রহস্যময় হাসিতে তিনি বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।” এরপর সাংবাদিকের উদ্দেশে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন তো?”
প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পেছনে রয়েছে তাঁর দীর্ঘ নির্বাসিত জীবনের ইতিহাস। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার লন্ডন পাড়ি দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় সেখানে কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। প্রধানমন্ত্রীর এই ইঙ্গিত যে ফুটবলের ‘জননী’ ইংল্যান্ডের দিকেই, তা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি উপস্থিত সাংবাদিকদের।
আগামী ১৮ জুন রাত দুইটায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। আর প্রধানমন্ত্রীর এই সমর্থনের ইঙ্গিতের পর এখন দেখার বিষয়, ব্রিটিশ ফুটবল দল মাঠের লড়াইয়ে কতটা গর্জে উঠতে পারে। প্রসঙ্গত, গত ১১ জুন থেকে শুরু হওয়া ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের এই আসরটি চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত, যেখানে ৪৮টি দল অংশ নিচ্ছে।
2.png)
বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬