বিনোদন
২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শকদের মাঝে যে সাড়া ফেলেছিল, তা ছিল এককথায় অভূতপূর্ব। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল ছবিটি। সেই ‘সুড়ঙ্গ’-এর রহস্য আর রোমাঞ্চ নিয়ে আবারও ফিরছেন আফরান নিশো ও পরিচালক রায়হান রাফী। দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো সিনেমাটির সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’।
গত শুক্রবার বিকেলে দেড় মিনিটের একটি এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, এটি কেবল আগের গল্পের ধারাবাহিকতা নয়, বরং একটি নতুন সিনেম্যাটিক যাত্রা।
রাফী বলেন, ‘সুড়ঙ্গ-২-তে আমরা এমন এক গল্পের দরজা খুলতে যাচ্ছি যা আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা আর বেঁচে থাকার লড়াইকে এবার আরও বড় ক্যানভাসে তুলে ধরার চেষ্টা থাকবে। দর্শকদের কাছে অনুরোধ, এটিকে শুধু একটি সিক্যুয়েল হিসেবে না দেখে, নতুন একটি জার্নি হিসেবে দেখুন।’
নিজের প্রথম সিনেমার সাফল্য নিয়ে আবেগাপ্লুত আফরান নিশো। ‘মাসুদ’ চরিত্রটি তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। নিশো বলেন, ‘আমার প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ, তাই এটি সবসময় আমার কাছে বিশেষ কিছু। দর্শকরা যেভাবে এই চরিত্রকে গ্রহণ করেছেন, তা আমার জন্য অনেক বড় পাওয়া। দ্বিতীয় কিস্তিতে দর্শকদের জন্য নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ আর নানা চমক অপেক্ষা করছে।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, প্রথম সুড়ঙ্গের সাফল্য প্রমাণ করেছে বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়। সেই লক্ষ্যেই গল্প ও নির্মাণের মান বজায় রেখে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মহেন্দ্র সনি মনে করেন, ‘সুড়ঙ্গ-২’ বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে দারুণভাবে প্রতিফলিত করবে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। শিগগিরই সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিংয়ের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সব মিলিয়ে, ডিসেম্বরের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য ‘সুড়ঙ্গ-২’ যে এক স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
2.png)
সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬