বিনোদন
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার ঢেউ লেগেছে বিশ্বজুড়ে। সেই উন্মাদনায় শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। এই বিশাল কর্মযজ্ঞে বিশ্ববাসীর নজর কাড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। তার চোখ ধাঁধানো পারফরম্যান্স আর মঞ্চের নান্দনিক উপস্থাপনা কেবল সংগীতের মূর্ছনাই ছড়ায়নি, বরং বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেছে বাংলাদেশকে।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণের অন্যতম ছিল সঞ্জয় দেবের পোশাক। তিনি একটি বিশেষ জ্যাকেট পরে মঞ্চে উঠেছিলেন, যা মুহূর্তেই নজর কেড়ে নেয় উপস্থিত দর্শকসহ সারা বিশ্বের কোটি দর্শকের। সেই জ্যাকেটের নকশায় তিনি ফুটিয়ে তুলেছিলেন বাংলাদেশের একাধিক জাতীয় প্রতীক, যা প্রবাসে বসেই নিজের দেশের প্রতি তার অগাধ ভালোবাসা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বিশ্বকাপের মতো এমন বিশাল ও মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই শিল্পী। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সঞ্জয় দেব জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম ও সংস্কৃতিকে তুলে ধরা তার জন্য এক বড় প্রাপ্তি।
সঞ্জয় দেবের এই পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টরন্টোর সেই বিশাল মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের ছাপ রাখা এই শিল্পীর প্রশংসা করছেন দেশ-বিদেশের সংগীতপ্রেমীরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পী ও সংস্কৃতির এই জয়গান আগামী দিনে আরও অনেক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলেই মনে করছেন দর্শক ও ভক্তরা।
বিষয় : সঞ্জয় দেব ডিজে সঞ্জয়
2.png)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬