অর্থনীতি
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা গ্রাহকদের আস্থায় বেশ বড় ধরনের চিড় ধরিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে লেনদেনে। ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য বলছে, গত মাত্র পাঁচ কর্মদিবসে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। সাধারণ সময়ে আমানতের তুলনায় উত্তোলনের হার স্বাভাবিক থাকলেও, এই কয়েক দিনে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। জমার চেয়ে উত্তোলনের পরিমাণ এখন অনেকটাই বেশি।
ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ আলতাফ হোসেন অবশ্য বলছেন, অতীতে নানান সংকটের মোকাবিলা করে ব্যাংক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবারও তেমনটাই ঘটবে। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যাংকের বর্তমান কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ এবং প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত গ্রহণেও এখন কোনো পক্ষপাতিত্বের অবকাশ নেই। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত আমানত সম্পূর্ণ নিরাপদ এবং যে কেউ চাহিদামতো টাকা তুলতে পারবেন।
এদিকে, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রোববারও নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার এই ডামাডোলে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে অহেতুক ভীতি। কেন্দ্রীয় ব্যাংকও পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। বড় অঙ্কের অর্থ তুলে গ্রাহকরা তা কোথায় রাখছেন বা কোথায় সরচ্ছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। গ্রাহকদের মধ্যে টাকা তুলে নিজেদের হাতে রাখার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে কোনো বড় ধরনের সংকটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
2.png)
সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬