বিনোদন
গত বছরের অক্টোবরে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রদর্শিত হওয়ার পর থেকেই ‘শেকড়’ সিনেমাটি নিয়ে দর্শকদের মনে একধরনের কৌতূহল ছিল। নির্মাতা প্রসূন রহমান চেয়েছিলেন এই কোরবানির ঈদেই প্রিয় দর্শকদের কাছে সিনেমাটি নিয়ে আসতে। এমনকি প্রচারণার অংশ হিসেবে ট্রেলার ও দুটি গানও প্রকাশ পেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের সিদ্ধান্তে বদলে গেল সেই পরিকল্পনা। নির্মাতা এখন অপেক্ষা করছেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা থিতু হওয়ার।
আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে যে আবেগ ও উন্মাদনা শুরু হতে যাচ্ছে, তাতে সিনেমা হলগুলোর স্বাভাবিক আমেজ কতটা বজায় থাকবে, তা নিয়ে সন্দিহান প্রসূন রহমান। তার মতে, ‘শেকড়’ কেবল একটি চলচ্চিত্র নয়, বরং এটি মানুষ ও মাটির সম্পর্কের এক গভীর আখ্যান। পরিবারের সবার সঙ্গে স্থির হয়ে দেখার মতো এই গল্পটি ঈদের কোলাহল কিংবা বিশ্বকাপের ঝড়ে হারিয়ে যাক, তা তিনি চাননি। তিনি মনে করেন, এমন একটি আবেগনির্ভর নির্মাণের জন্য প্রয়োজন শান্ত ও নিরিবিলি সময়। তাই সুস্থ প্রতিযোগিতার চেয়ে দর্শকদের নিবিড়ভাবে সিনেমাটি দেখার পরিবেশ নিশ্চিত করতেই এই সাময়িক বিরতি।
ইমিগ্র্যান্ট জীবনের টানাপোড়েন, নিজের শেকড়ের সন্ধান আর হারিয়ে যাওয়া প্রিয়জনদের কাছে ফেরার প্রাণান্তকর আকুতি—সব মিলিয়ে সিনেমাটির মূল উপজীব্য বড়ই মানবিক। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও আইশা খান। তাদের রসায়নের পাশাপাশি দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরীসহ একঝাঁক প্রতিভাবান শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে সিনেমাটি। সব মিলিয়ে দর্শক যাতে কোনো তাড়াহুড়ো ছাড়া নিবিড়ভাবে সিনেমাটির প্রতিটি দৃশ্য অনুভব করতে পারেন, সেই পরিবেশ তৈরির অপেক্ষাতেই এখন নির্মাতা। ফুটবল বিশ্বকাপের রেশ কাটলেই নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন তিনি।
2.png)
সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬