সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 লোকাল ফোকাসলোকাল ফোকাস

সংসদ সদস্যের অপেক্ষায় ফেরি, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা

হাতিয়ার নলচিরা ঘাটে দুই ঘণ্টা আটকে মহানন্দা। যাত্রী ও এমপির পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি।

সংসদ সদস্যের অপেক্ষায় ফেরি, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা
ছবি -সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া দ্বীপের নলচিরা ঘাটে রোববার রাতে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিয়মানুযায়ী সন্ধ্যা ৭টায় ফেরি ‘মহানন্দা’র চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও তা ঘাট ছাড়ে দুই ঘণ্টা পর। যাত্রীদের অভিযোগ, হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের আসার অপেক্ষায় ফেরি ছাড়তে ইচ্ছে করেই দেরি করা হয়েছে।

বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেরিটি ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী পণ্য ও যাত্রী তোলার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সংসদ সদস্য আসবেন—এমন বার্তায় তড়িঘড়ি করে সব যানবাহন তোলা হয়নি। জসিম উদ্দিন নামের এক যাত্রী জানান, দীর্ঘ সময় ফেরিতে আটকা পড়ে তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। ভ্যাপসা গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তির অন্ত ছিল না। অনেকেই সময়মতো চেয়ারম্যান ঘাটে পৌঁছাতে না পারায় ঢাকাগামী রাতের বাসগুলো ধরতে পারেননি। ফলে তাদের রাত কাটাতে হয়েছে বাস কাউন্টার কিংবা খোলা আকাশের নিচে।

ফেরি মাস্টার মোজাম্মেল হকের বক্তব্যেও কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানান, সংসদ সদস্য আসবেন—এমন নির্দেশনা আগে থেকেই ছিল, তাই ফেরি ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। শুরুতে সব যানবাহন ওঠানো না হওয়ার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে সব মিলিয়ে রাত ৮টার পর ফেরিটি গন্তব্যের দিকে রওনা হয়।

তবে এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এটাকে নিছক একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন তিনি। তার দাবি, ঘাটে একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি উল্টো দাবি করেছেন, ঘাটে পৌঁছে উল্টো তাকেই প্রায় ৪৫ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে।

বিষয় : হাতিয়া ফেরি ভোগান্তি হান্নান মাসুদ

সংসদ সদস্যের অপেক্ষায় ফেরি, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা
0:00 0:00
1.0x
কাল মহাকাল

সোমবার, ০১ জুন ২০২৬

সংসদ সদস্যের অপেক্ষায় ফেরি, ভোগান্তিতে নাজেহাল যাত্রীরা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়া দ্বীপের নলচিরা ঘাটে রোববার রাতে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিয়মানুযায়ী সন্ধ্যা ৭টায় ফেরি ‘মহানন্দা’র চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও তা ঘাট ছাড়ে দুই ঘণ্টা পর। যাত্রীদের অভিযোগ, হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের আসার অপেক্ষায় ফেরি ছাড়তে ইচ্ছে করেই দেরি করা হয়েছে।

বিকেল ৫টা ৪৫ মিনিটে ফেরিটি ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী পণ্য ও যাত্রী তোলার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, সংসদ সদস্য আসবেন—এমন বার্তায় তড়িঘড়ি করে সব যানবাহন তোলা হয়নি। জসিম উদ্দিন নামের এক যাত্রী জানান, দীর্ঘ সময় ফেরিতে আটকা পড়ে তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। ভ্যাপসা গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তির অন্ত ছিল না। অনেকেই সময়মতো চেয়ারম্যান ঘাটে পৌঁছাতে না পারায় ঢাকাগামী রাতের বাসগুলো ধরতে পারেননি। ফলে তাদের রাত কাটাতে হয়েছে বাস কাউন্টার কিংবা খোলা আকাশের নিচে।

ফেরি মাস্টার মোজাম্মেল হকের বক্তব্যেও কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানান, সংসদ সদস্য আসবেন—এমন নির্দেশনা আগে থেকেই ছিল, তাই ফেরি ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। শুরুতে সব যানবাহন ওঠানো না হওয়ার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে সব মিলিয়ে রাত ৮টার পর ফেরিটি গন্তব্যের দিকে রওনা হয়।

তবে এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। এটাকে নিছক একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন তিনি। তার দাবি, ঘাটে একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি উল্টো দাবি করেছেন, ঘাটে পৌঁছে উল্টো তাকেই প্রায় ৪৫ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত