সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিশ্ব বানিজ্যবিশ্ব বানিজ্য

শেয়ারবাজারে কোরিয়ার বিনিয়োগ টানতে একজোট পিবিআইএল ও কেবিসিসিআই

কোরীয় বিনিয়োগকারীদের পুঁজিবাজারে নিয়ে আসতে বিশেষ সমঝোতা চুক্তি; সুবিধা পাবেন প্রবাসীরাও, জোরদার হবে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক।

শেয়ারবাজারে কোরিয়ার বিনিয়োগ টানতে একজোট পিবিআইএল ও কেবিসিসিআই
ছবি -সংগৃহীত

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের খরা কাটাতে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে হাত মেলাল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট (পিবিআইএল) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)। সম্প্রতি রাজধানীর গুলশানে কেবিসিসিআই কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মূল লক্ষ্য হলো কোরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারে আগ্রহী করে তোলা এবং তাদের বিনিয়োগ প্রক্রিয়াকে সহজতর করা। শুধু বিদেশি প্রতিষ্ঠানই নয়, কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে সরাসরি দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন, সেজন্য বিশেষায়িত আর্থিক সেবাও প্রদান করবে পিবিআইএল।

চুক্তি অনুযায়ী, কেবিসিসিআই সদস্যদের জন্য মূলধন সংগ্রহ, ব্যবসায়িক পরামর্শ এবং দক্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো দেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। বিশেষ করে যারা সরাসরি বাজার পর্যবেক্ষণের সময় পান না, তাদের জন্য থাকবে বিশেষজ্ঞের মাধ্যমে বিনিয়োগ পরিচালনার (ডিসক্রিশনারি সেবা) বিশেষ সুবিধা।

অনুষ্ঠানে পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব বলেন, "এই উদ্যোগের মাধ্যমে আমরা কোরিয়া-বাংলাদেশ বিনিয়োগ সংযোগকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।" অন্যদিকে কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দীন খান মনে করেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে কোরীয় বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সম্ভাবনা রয়েছে। এই চুক্তির ফলে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে দুই পক্ষই আশাবাদী।

বিষয় : Stock narket

কাল মহাকাল

রোববার, ১০ মে ২০২৬

শেয়ারবাজারে কোরিয়ার বিনিয়োগ টানতে একজোট পিবিআইএল ও কেবিসিসিআই

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত