বিনোদন
বলিউড ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও কালজয়ী চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল নির্মাণের খবর অবশেষে নিশ্চিত করা হয়েছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চললেও, এবার স্বয়ং মিস্টার পারফেকশনিস্ট আমির খান সিলমোহর দিলেন এই প্রজেক্টে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে দিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’ হতে যাচ্ছে তার ও প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির পরবর্তী বড় ধামাকা।
এক যুগ পর র্যাঞ্চো-পিয়া রসায়ন
গত ফেব্রুয়ারিতেই রাজকুমার হিরানি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আমির খানের সাম্প্রতিক মন্তব্যে তা পূর্ণতা পেল। অভিনেতা ব্যক্ত করেছেন, রাজকুমার হিরানি ও লেখক অভিজিৎ যোশি বর্তমানে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন। গল্পের প্রাথমিক ধারণা শুনে আমির ভীষণ উচ্ছ্বসিত। তার মতে, এখনো অনেক কাজ বাকি থাকলেও গল্পটি যেভাবে এগোচ্ছে, তাতে প্রথম ভাগের মতোই হাস্যরস ও ব্যতিক্রমী বার্তা থাকবে বলে আশা করা যায়।
১০ বছর পরের গল্প নিয়ে সিক্যুয়েল
সবচেয়ে আনন্দের খবর হলো, র্যাঞ্চোদাস শ্যামলদাস চাঞ্চড় (ফুংচুখ ওয়াংড়ু), ফারহান কুরাইশি, রাজু রাস্তোগি এবং পিয়া সাহাস্ত্রবুদ্ধের মতো আইকনিক চরিত্রগুলো আবারও পর্দায় ফিরছে। আমির খানের সাথে আর মাধবন, শরমন যোশি এবং কারিনা কাপুর খানকেও সিক্যুয়ালে দেখা যাবে বলে উঠে এসেছে। প্রথম পর্বের শেষে বিয়ের আসর থেকে পালিয়ে র্যাঞ্চোর সাথে পিয়ার মিলনের গল্প যেখানে শেষ হয়েছিল, সিক্যুয়েল কি সেখান থেকেই শুরু হবে? আমির স্পষ্ট করেছেন, গল্পটি আগের চরিত্রগুলোরই, তবে ১০ বছর পরের প্রেক্ষাপটে সাজানো হচ্ছে। ফুংচুখ ওয়াংড়ু চরিত্রে পুনরায় অভিনয়ের জন্য আমির নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজু ও অভিজিতের লেখনীতে দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে দর্শক, সে বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট সম্পূর্ণ নিশ্চিত।
বিষয় : থ্রি ইডিয়টস রাজকুমার হিরানি আমির খান

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬