আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানের বন্দর অবরোধের জেরে ২৮টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

এফ আই রাজীব

ছবি -সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৮টি জাহাজকে ফিরে যেতে বা দিক পরিবর্তন করতে নির্দেশ দিয়েছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের মতে, অবরোধ কার্যকর হওয়ার পর থেকেই ইরানের দিকে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

এদিকে গত সপ্তাহ থেকে ওয়াশিংটন যে নৌ অবরোধ বজায় রেখেছে, তাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শুক্রবার ইরান ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালী আবারও সামুদ্রিক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জাহাজ চলাচলে আবারও বিধিনিষেধ আরোপ করে তারা।

ইরানের দাবি, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হয়নি। উল্লেখ্য, এই চুক্তির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিযোগ করেছেন, ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শিগগিরই পাকিস্তান সফরে যেতে পারেন। তার সঙ্গে থাকবেন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে ইরান এখনো এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তাদের দাবি, আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে।

কাল মহাকাল

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরানের বন্দর অবরোধের জেরে ২৮টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৮টি জাহাজকে ফিরে যেতে বা দিক পরিবর্তন করতে নির্দেশ দিয়েছে মার্কিন বাহিনী।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের মতে, অবরোধ কার্যকর হওয়ার পর থেকেই ইরানের দিকে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

এদিকে গত সপ্তাহ থেকে ওয়াশিংটন যে নৌ অবরোধ বজায় রেখেছে, তাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শুক্রবার ইরান ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালী আবারও সামুদ্রিক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে একদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জাহাজ চলাচলে আবারও বিধিনিষেধ আরোপ করে তারা।

ইরানের দাবি, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হয়নি। উল্লেখ্য, এই চুক্তির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিযোগ করেছেন, ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শিগগিরই পাকিস্তান সফরে যেতে পারেন। তার সঙ্গে থাকবেন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে ইরান এখনো এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তাদের দাবি, আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে।

কাল মহাকাল

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সম্পাদক আলী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত