রাজনীতি
মিছিল শেষে আয়োজিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মাত্র এক মাস আগেই সরকার ঘোষণা দিয়েছিল, আগামী দুই বছর বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হবে না। সেই প্রতিশ্রুতি রক্ষা তো দূরের কথা, উল্টো জ্বালানির দাম বাড়িয়ে সরকার নিজেদের ‘পল্টিবাজ’ হিসেবে প্রমাণ করেছে। তিনি বলেন, সকালে এক কথা, দুপুরে আরেক আর রাতে সিদ্ধান্ত বদলায় এই সরকার। তাদের এমন অসংলগ্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষ এখন দিশেহারা, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা স্পষ্টভাবে জানান, এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে জনজীবন বিপর্যস্ত, তার ওপর জ্বালানির দাম বাড়িয়ে মরার ওপর খাঁড়ার ঘা বসানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান নেতারা
শান্তিপূর্ণভাবে পালিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনস্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির নীতিনির্ধারকরা।
2.png)
শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬