সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

রবিবার বসছে বাজেট অধিবেশন, বাজেট ঘিরে অপপ্রচারে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন বাজেট অধিবেশন সামনে রেখে সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ছবি -সংগৃহীত

আগামী রোববার শুরু হতে যাওয়া ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আজ শনিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেওয়া হয়। প্রায় সোয়া তিন ঘণ্টা স্থায়ী এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সভায় আগামী বাজেট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে তিনি জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার একটি ‘সুন্দর বাজেট’ দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা সংসদ সদস্যদের আশ্বস্ত করবে। তবে বাজেট ঘোষণার পর বিরোধী দলের পক্ষ থেকে নানা উসকানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চলতে পারে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সভায় কঠোর অবস্থানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে। দলের ভেতরে লুকিয়ে থাকা অপরাধী বা অন্তর্দ্বন্দ্বে জড়িতদের বিষয়েও জিরো টলারেন্স নীতি অনুসরণের ইঙ্গিত দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী যে অন্তত দুবার তাঁকে তাগিদ দিয়েছেন, সেটিও সভায় খোলাসা করেন মন্ত্রী।

সভায় সংসদীয় কার্যক্রমের গুরুত্ব এবং ভবিষ্যতে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদীয় প্রশ্নোত্তর পর্ব ও মন্ত্রীদের জবাবদিহির প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের দক্ষ হয়ে ওঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই দক্ষতা অর্জনের পথ থেকেই ভবিষ্যতে অনেকে মন্ত্রিসভার দায়িত্ব পেতে পারেন। এছাড়া নির্বাচনী এলাকায় রাজনৈতিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন তিনি।

সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্যের জন্য এলাকাভিত্তিক রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তাঁদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, তবু দলগতভাবে তাঁদের এলাকাগুলোতে সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে।

সভায় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসেবা নিয়েও আলোচনা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সভায় আপত্তি তোলেন এক সংসদ সদস্য। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটি ইজারা দেওয়ার প্রক্রিয়ায় দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠান দিয়েই এটি পরিচালনা করা সম্ভব। নিউমুরিং টার্মিনালের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের রাজনৈতিক স্মৃতি জড়িয়ে থাকায় এটি বিদেশি অপারেটরের হাতে দেওয়া সমীচীন হবে না বলে যুক্তি দেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার উন্নয়নেও সভায় জোরালো দাবি ওঠে। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সংসদ সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং মাদ্রাসার প্রসারের বিষয়টি তুলে ধরেন। এছাড়া স্কুলে হিন্দুধর্ম শিক্ষকের সংকট নিরসনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান হাসপাতালগুলোর জনবলসংকট দূর করার পাশাপাশি সরকার সরকারি হাসপাতালে বেসরকারি বিনিয়োগ বা অংশীদারত্বের যে চিন্তা করছে, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পুরোনো পিজি হাসপাতাল) মাধ্যমে এই উদ্যোগ শুরুর প্রাথমিক আলোচনার বিষয়টিও উঠে আসে সভায়।

বিষয় : তারেক রহমান বাজেট অধিবেশন ২০২৬ বিএনপিতে বাজেট আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রবিবার বসছে বাজেট অধিবেশন, বাজেট ঘিরে অপপ্রচারে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৭ জুন ২০২৬

রবিবার বসছে বাজেট অধিবেশন, বাজেট ঘিরে অপপ্রচারে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

আসন্ন বাজেট অধিবেশন সামনে রেখে সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আগামী রোববার শুরু হতে যাওয়া ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আজ শনিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেওয়া হয়। প্রায় সোয়া তিন ঘণ্টা স্থায়ী এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সভায় আগামী বাজেট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে তিনি জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার একটি ‘সুন্দর বাজেট’ দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা সংসদ সদস্যদের আশ্বস্ত করবে। তবে বাজেট ঘোষণার পর বিরোধী দলের পক্ষ থেকে নানা উসকানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চলতে পারে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সভায় কঠোর অবস্থানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে। দলের ভেতরে লুকিয়ে থাকা অপরাধী বা অন্তর্দ্বন্দ্বে জড়িতদের বিষয়েও জিরো টলারেন্স নীতি অনুসরণের ইঙ্গিত দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী যে অন্তত দুবার তাঁকে তাগিদ দিয়েছেন, সেটিও সভায় খোলাসা করেন মন্ত্রী।

সভায় সংসদীয় কার্যক্রমের গুরুত্ব এবং ভবিষ্যতে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদীয় প্রশ্নোত্তর পর্ব ও মন্ত্রীদের জবাবদিহির প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের দক্ষ হয়ে ওঠার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই দক্ষতা অর্জনের পথ থেকেই ভবিষ্যতে অনেকে মন্ত্রিসভার দায়িত্ব পেতে পারেন। এছাড়া নির্বাচনী এলাকায় রাজনৈতিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন তিনি।

সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্যের জন্য এলাকাভিত্তিক রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তাঁদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, তবু দলগতভাবে তাঁদের এলাকাগুলোতে সক্রিয় থাকার বার্তা দেওয়া হয়েছে।

সভায় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসেবা নিয়েও আলোচনা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সভায় আপত্তি তোলেন এক সংসদ সদস্য। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটি ইজারা দেওয়ার প্রক্রিয়ায় দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠান দিয়েই এটি পরিচালনা করা সম্ভব। নিউমুরিং টার্মিনালের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের রাজনৈতিক স্মৃতি জড়িয়ে থাকায় এটি বিদেশি অপারেটরের হাতে দেওয়া সমীচীন হবে না বলে যুক্তি দেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার উন্নয়নেও সভায় জোরালো দাবি ওঠে। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সংসদ সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া এবং মাদ্রাসার প্রসারের বিষয়টি তুলে ধরেন। এছাড়া স্কুলে হিন্দুধর্ম শিক্ষকের সংকট নিরসনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়। স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান হাসপাতালগুলোর জনবলসংকট দূর করার পাশাপাশি সরকার সরকারি হাসপাতালে বেসরকারি বিনিয়োগ বা অংশীদারত্বের যে চিন্তা করছে, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পুরোনো পিজি হাসপাতাল) মাধ্যমে এই উদ্যোগ শুরুর প্রাথমিক আলোচনার বিষয়টিও উঠে আসে সভায়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত