সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

২৭ বছর পর নতুন মোড়কে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি

কালজয়ী সেই সিনেমার জাদুকরী আবহে নতুন জুটি আরিয়ান ও রাদিফা। আসছে পূজার ছুটিতে নতুন আঙ্গিকে দর্শকের সামনে ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

২৭ বছর পর নতুন মোড়কে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি
ছবি -সংগৃহীত

নব্বইয়ের দশকের শেষভাগে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, বরং তা ছিল তারুণ্যের এক বিশাল আবেগ। ১৯৯৮ সালে কোরবানি ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটি যে জনপ্রিয়তা পেয়েছিল, তা আজও চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতির মণিকোঠায় অমলিন। সেই নস্টালজিয়ার পারদ চড়িয়ে দীর্ঘ ২৭ বছর পর রূপালি পর্দায় নতুন রূপে ফিরছে সেই গল্প। পরিচালক কামরুজ্জামান নতুন প্রজন্মের দর্শক ও আবহের সঙ্গে মিল রেখে নির্মাণ করেছেন ‘আবার হঠাৎ বৃষ্টি’।

নির্মাতা সূত্র জানিয়েছে, তিন মাস আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। কামরুজ্জামান বলেন, এমন একটি কালজয়ী সিনেমার রিমেক করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের কাজ। বর্তমান সময়ের প্রেক্ষাপট মাথায় রেখেই চিত্রনাট্য ও নির্মাণশৈলী সাজানো হয়েছে। পূজার ছুটিতে সিনেমাটি বড় পর্দায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা।

১৯৯৮ সালের সেই আলোচিত ছবিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন দর্শকদের মাত করেছিল। নতুন এই রিমেকে ফেরদৌসের সেই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার আর প্রিয়াঙ্কার চরিত্রে রাদিফা নারমিন। নিজের দ্বিতীয় সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করা আরিয়ান বলেন, অভিনয়ের আগে মূল ছবিটি তিনি বারবার দেখেছেন। ফেরদৌসকে অনুসরণ করলেও কোনোভাবেই তাঁকে অনুকরণ করতে চাননি তিনি। পরিচালকের নির্দেশনা মেনে নিজের স্বকীয়তায় চরিত্রটি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন। অভিনয়জীবনের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে সুযোগ পাওয়া তাঁর জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন এই তরুণ অভিনেতা।

‘আবার হঠাৎ বৃষ্টি’ ছবিতে আরিয়ান ও রাদিফা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরীর মতো শিল্পীরা। নতুন এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। নব্বইয়ের দশকের সেই রোমান্টিক ম্যাজিক নতুন প্রজন্মের কাছে কীভাবে ধরা দেয়, তা দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

বিষয় : আবার হঠাৎ বৃষ্টি নতুন বাংলা সিনেমা আরিয়ান সারোয়ার রাদিফা নারমিন হঠাৎ বৃষ্টি রিমেক

২৭ বছর পর নতুন মোড়কে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

রোববার, ০৭ জুন ২০২৬

২৭ বছর পর নতুন মোড়কে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নব্বইয়ের দশকের শেষভাগে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, বরং তা ছিল তারুণ্যের এক বিশাল আবেগ। ১৯৯৮ সালে কোরবানি ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটি যে জনপ্রিয়তা পেয়েছিল, তা আজও চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতির মণিকোঠায় অমলিন। সেই নস্টালজিয়ার পারদ চড়িয়ে দীর্ঘ ২৭ বছর পর রূপালি পর্দায় নতুন রূপে ফিরছে সেই গল্প। পরিচালক কামরুজ্জামান নতুন প্রজন্মের দর্শক ও আবহের সঙ্গে মিল রেখে নির্মাণ করেছেন ‘আবার হঠাৎ বৃষ্টি’।

নির্মাতা সূত্র জানিয়েছে, তিন মাস আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। কামরুজ্জামান বলেন, এমন একটি কালজয়ী সিনেমার রিমেক করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের কাজ। বর্তমান সময়ের প্রেক্ষাপট মাথায় রেখেই চিত্রনাট্য ও নির্মাণশৈলী সাজানো হয়েছে। পূজার ছুটিতে সিনেমাটি বড় পর্দায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা।

১৯৯৮ সালের সেই আলোচিত ছবিতে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন দর্শকদের মাত করেছিল। নতুন এই রিমেকে ফেরদৌসের সেই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার আর প্রিয়াঙ্কার চরিত্রে রাদিফা নারমিন। নিজের দ্বিতীয় সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করা আরিয়ান বলেন, অভিনয়ের আগে মূল ছবিটি তিনি বারবার দেখেছেন। ফেরদৌসকে অনুসরণ করলেও কোনোভাবেই তাঁকে অনুকরণ করতে চাননি তিনি। পরিচালকের নির্দেশনা মেনে নিজের স্বকীয়তায় চরিত্রটি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন। অভিনয়জীবনের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে সুযোগ পাওয়া তাঁর জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন এই তরুণ অভিনেতা।

‘আবার হঠাৎ বৃষ্টি’ ছবিতে আরিয়ান ও রাদিফা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরীর মতো শিল্পীরা। নতুন এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। নব্বইয়ের দশকের সেই রোমান্টিক ম্যাজিক নতুন প্রজন্মের কাছে কীভাবে ধরা দেয়, তা দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত