বিনোদন
বাংলা সাহিত্যের জাদুকর ও চলচ্চিত্রের রূপকার হুমায়ূন আহমেদ—যার সৃষ্টিকর্ম এখনো নতুন প্রজন্মের কাছে জীবন্ত এক আবেগ। এই নন্দিত শিল্পীকে যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই স্মরণানুষ্ঠানে কাল শনিবার গুণী এই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকারকে নতুন করে আবিষ্কারের সুযোগ থাকছে ভক্ত ও দর্শকদের জন্য।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল চারটায় শুরু হবে এই স্মরণানুষ্ঠান। দিনটির সূচনা হবে হুমায়ূন আহমেদের কালজয়ী সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’ প্রদর্শনী দিয়ে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক বিশেষ সেমিনার। এই পর্বে হুমায়ূন আহমেদের কাজের ধরণ ও শিল্পভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদৎ রুমন। মূল আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। বাবার নান্দনিক নির্মাণশৈলী ও স্মৃতিচারণ নিয়ে আলোচনায় যোগ দেবেন নির্মাতা নুহাশ হুমায়ূন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: মিজানুর রহমান। পুরো আয়োজনটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
সেমিনারের তাত্ত্বিক আলোচনার পাশাপাশি থাকছে সংগীতের মূর্ছনা। হুমায়ূন আহমেদের নিজের লেখা গানের পরিবেশনায় সাজানো হয়েছে এই পর্ব। দিনটির সমাপ্তি ঘটবে রাত আটটায় প্রদর্শিত চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ দিয়ে। নন্দিত এই লেখকের সৃষ্টির আবহে সাজানো পুরো অনুষ্ঠানটি হুমায়ূন ভক্তদের জন্য একটি আবেগী ও নস্টালজিক মুহূর্ত হয়ে থাকবে।
হুমায়ূন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, নুহাশ হুমায়ূন, হুমায়ূন আহমেদের সাহিত্য, চলচ্চিত্র স্মরণানুষ্ঠান, শিল্প ও সংস্কৃতি।
2.png)
শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬