ক্লান্ত বিকেলের হেলেপড়া সুর্যের রোদ তখন ইছাপুরের জরাজীর্ণ রেলওয়ে স্টেশনের টিনের চাল ফুঁড়ে নামছে। বাতাসে পোড়া তেলের গন্ধ আর মানুষের ঘামের গুমোট গন্ধ। এই স্টেশনটা যেন থমকে যাওয়া...