লোকাল ফোকাসলোকাল ফোকাস

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণ : আহত-১

সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। দুটি বিস্ফোরণের পাশাপাশি আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণ : আহত-১
ছবি- কাল মহাকাল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এছাড়া দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এই হামলার পরিপ্রেক্ষিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, বর্তমানে আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার পায়তারা চালাচ্ছে। তারা এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ ধরনের হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এ ঘটনায় রাজনৈতিক দলগুলোকে সংযম প্রদর্শন করে শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান করতে হবে।

বিষয় : বোমা বিষ্ফোরণ

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণ : আহত-১

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত