লোকাল ফোকাসলোকাল ফোকাস

পোনা মাছ অবমুক্ত করে হিলিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

 পোনা মাছ অবমুক্ত করে হিলিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
হিলিতে বর্ণাঢ্য র‌্যালি ও পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে হিলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার মেহেদি ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : হিলি জাতীয় মৎস পক্ষ

কাল মহাকাল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

পোনা মাছ অবমুক্ত করে হিলিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে হিলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার মেহেদি ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  মোঃ ফখরুল ইসলাম রাজীব 

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত